পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিশেষ হটলাইন নম্বর প্রকাশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত অভিযোগ ও তথ্য গ্রহণে বিশেষ হটলাইন নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল রুমের নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।
পুলিশ সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল রুমের নম্বর: ০১৩২০০০১২২৩; ০১৩২০০০১৩০০;
০১৩২০০০১২৯৯।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সাধারণ জনগণকে এসব নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন চালু করেছে ডিএমপি। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দ্রুত জানাতে নগরবাসী এসব নম্বর ব্যবহার করতে পারবেন।
ডিএমপির বিশেষ হটলাইন নম্বর: ০১৩২০০৩৭৩৫৮; ০১৩২০০৩৭৩৫৯; ০১৩২০০৩৭৩৬০।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডে পুলিশের হস্তক্ষেপ সংক্রান্ত অভিযোগ জানাতেও এসব নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি এক বিবৃতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে