Views Bangladesh Logo

খুলনায় মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

খুলনা নগরীতে মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে পাটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাদ্রাসার পাশে পরিত্যক্ত কাপড় দিয়ে প্যাঁচানো একটি পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা উপস্থিত হন। প্রাথমিকভাবে পাটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধার হওয়া পাটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর পা কেটে ফেলার পর সেটি এখানে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ