Views Bangladesh Logo

সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দরনগরীর চান্দগাঁও থানায় জুলাই মাসে আন্দোলন চলাকালে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল।

সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার ছিলেন।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বুধবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিএমপির একটি দল তাকে আনতে ঢাকায় গেছে।’

তিনি জানান, চান্দগাঁও থানায় দায়ের করা মামলার ভিত্তিতেই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলাম এর আগে ঢাকার মেট্রো রেল (এমআরটি) প্রকল্পে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ