Views Bangladesh Logo

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত এমরান মিয়া বর্তমানে পিরোজপুর জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল। তিনি শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে যাচ্ছিলেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে এমরান আত্রাইয়ের উদ্দেশে রওনা হন। সকালে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছে গতি কিছুটা কমালে তিনি লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে হাঁটুর নিচ থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ