Views Bangladesh Logo

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত বুধবার বিকেলে তিনি রান্নাঘরে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি ভবনের নিচতলার কক্ষে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিরাব এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে। পরে এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ