Views Bangladesh Logo

শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে জাতি গঠনের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়- পোল ভল্ট জাম্প দিতে হবে। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় ধরনের জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্পের মাধ্যমে আমরা শিক্ষায় পরিবর্তন আনতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।' তিনি আরও বলেন, 'এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন এবং তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।'

শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, '২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ।' তিনি আরও বলেন, 'দুর্নীতি ও অনিয়ম বন্ধে আমরা জনগণ এবং মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ