Views Bangladesh Logo

কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে: সংস্কৃতি মন্ত্রণালয়

কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে পুরস্কার প্রদানের ঘোষণা প্রকাশের পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ওঠে। এ প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

অভিযোগসমূহ পর্যালোচনান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী সোমবার (২ মার্চ) সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ