Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফর স্থগিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।

তিনি জানান, ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে নতুন করে সফরের সম্ভাব্য তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিকে সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতিমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে পরশুরাম উপজেলায় একনেকে সম্প্রতি অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী নদীর তীরবর্তী বিশাল এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ