Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে সোমবার (১ জুন) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার (৩১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'করবী' হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।

জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন উদ্যোগ, কর্মসূচি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে সংবাদ সম্মেলনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ