Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরতে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময়ের পরিবর্তে আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠানের যে সময় নির্ধারণ করা হয়েছিল, তা পরিবর্তন করে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং জনগণের জন্য নেওয়া বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারের সাম্প্রতিক কার্যক্রম এবং ঈদকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও এ সময় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ