Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের তথ্য ও আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে নতুন অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে উদ্বোধিত এই পেজের নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’, যেখানে প্রধানমন্ত্রীর ছবি ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি)সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে জানানো হয়, ওই পেজের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।
https://www.facebook.com/bdpmoffice

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ