Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ঢাকা-দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

এ সময় সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ