Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নির্যাতিত নেতাকর্মীদের পরিবার

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে উপহার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সাথে ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মহানগর বিএনপি'র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ, ওয়ালিউল হক রানা, এ্যাড. আলী আশরাফ মাসুম, জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি'র সভাপতি শামসুল হোসেন মিলু সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ