Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সতর্ক বার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ওটিপিসহ নানা তথ্য চাইছে বলে অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এমন প্রতারণা থেকে সতর্ক থাকতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি।

গত ১৫ জুলাই এ–সংক্রান্ত একটি সতর্কতা বিজ্ঞপ্তি জারি করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক পরিচয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ওটিপিসহ অন্যান্য স্পর্শকাতর তথ্য জানতে চাইছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এমন ফোনকল পেলে কোনো ধরনের তথ্য না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্রাস্ট স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কখনো ওটিপি জানতে যোগাযোগ করেন না। এ প্রেক্ষাপটে সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা কোনো ওটিপি, পাসওয়ার্ড বা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো তথ্য অন্য কারও কাছে না দেন বা হস্তান্তর না করেন এবং এ বিষয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ