Views Bangladesh Logo

সরকারি সফরে চীন গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন। সফরে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও আলোচনায় অংশ নেবেন।

বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সফর উপলক্ষে তিনি উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিঞা, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের তৃতীয় সচিব সিয়া দাও জিং উপস্থিত ছিলেন।

সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রম ও আলোচনায় অংশ নেবেন মাহদী আমিন। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম উদীয়মান ক্ষেত্র হিসেবে এই শিক্ষা খাতকে বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ