প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করেছে সরকার। তাকে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি তালিকায় তার নাম ছিল বলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যের বরাত দিয়ে জানা যায়।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মতামত দিন