প্রায় ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজে করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় টানা প্রায় ১৬ ঘণ্টা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দাপ্তরিক কাজে গভীরভাবে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন।
দিনের শুরুতে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা এবং উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠক পরিচালনা করেন। পরে বিকেলে তিনি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন এবং রাত ৮টা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে অংশ নেন।
সংসদ অধিবেশন শেষে তিনি বিরতি ছাড়াই রাত পৌনে ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে জ্বালানি সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয়।
রাত সাড়ে ১১টায় বৈঠক শেষ হলেও তিনি কাজ শেষ না করে পুনরায় দপ্তরে ফিরে অসমাপ্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে