মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি প্রার্থনা করি, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম যেন দ্রুত ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। মহান আল্লাহ তাঁকে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও শক্তি দান করুন। বাংলাদেশের জনগণ আমার সঙ্গে একাত্ম হয়ে আমাদের জাতির এই মূল্যবান বন্ধুর প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছে।'
উল্লেখ্য, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৭৯ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম চিকিৎসক দলের নির্দেশনায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাঁকে দুই দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে। এর আগে থেকেই তাঁর কাঁধ ও পিঠের সমস্যা ছিল। তাঁর অসুস্থতার খবরে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শুভকামনা জানিয়েছেন।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে; গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন এবং আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
মতামত দিন