Views Bangladesh Logo

পরিবারের সঙ্গে সিনেমা হলে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সিনেমা হলে গিয়ে পরিবারের সঙ্গে একটি শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল ) সন্ধ্যায় বেইলি রোডের একটি থিয়েটারে তিনি ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখেন।

সূত্র জানায়, ব্যস্ত সরকারি কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে নাটকটি দেখেন।

নাটকটি শিকড় চিলড্রেন'স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে পরিবেশন করা হয়।

এর আগে গত ৩ এপ্রিল তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র দেখেন।

সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, প্রধানমন্ত্রীর এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে।

তাঁরা বলেন, সরকারপ্রধানের থিয়েটার ও সিনেমা হলে উপস্থিতি সাধারণ দর্শকদের সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ