Views Bangladesh Logo

পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ঈদুল আজহার উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে পায়ে হেঁটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) আছরের নামাজের পর তিনি দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন জানান, সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের সঙ্গে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে দলীয় কার্যালয়ে যান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে ঈদুল আজহার উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশন প্রশাসকদের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। অতীতে ঈদুল ফিতরের সময়ও প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছিল বলে জানান রুমন।

তিনি আরও বলেন, এবারের ঈদেও মেয়র ও প্রশাসকদের মাধ্যমে শ্রমিকদের হাতে চেক হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর পায়ে হেঁটে কার্যালয়ে যাওয়া এবং ছুটির দিনেও শ্রমিকদের প্রতি তার এই উদ্যোগকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ