Views Bangladesh Logo

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে তিনি কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী এ সময় মওলানা ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার জীবন ও কর্ম স্মরণ করেন।

পরে প্রধানমন্ত্রী সন্তোষে মওলানা ভাসানী যে ঘরে থাকতেন তা পরিদর্শন করেন এবং সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে তিনি টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দুপুরে তিনি সার্কিট হাউসে গিয়ে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

সকাল ১১টা ২০ মিনিটে সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ