আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিএমএইচে গিয়ে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত ওই সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।
শুক্রবার প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মতামত দিন