মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সীমান্ত সম্ভারে পৌঁছান। তিনি তার গুলশানস্থ বাসভবন থেকে সীমান্ত সম্ভারে যান।
বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা তার সাথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে