Views Bangladesh Logo

শিক্ষার্থীদের বছরে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাঠপর্যায়ের উপজেলা স্তর থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগিতারা জাতীয় স্তরে উন্নীত হয়।

দেশজুড়ে স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল আয়োজন সম্পন্ন হয়। বিভিন্ন প্রতিযোগিতার পর কঠোর মূল্যায়নে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি দেশের শিক্ষাক্ষেত্রে অনন্য ও বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি পর্যায়ে মোট ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ