Views Bangladesh Logo

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।

আজ বৃহস্পতিবার সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

এরপর বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন।

বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ