Views Bangladesh Logo

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে অবস্থিত রামিসাদের বাসায় যাবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরিবারের খোঁজখবর নেবেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ