Views Bangladesh Logo

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।

সরকারি ও দলীয় পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফরের মূল আকর্ষণ হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬।

বুধবার সকালে সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, সমাবেশ শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি আরও বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী, গাজীপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর শৈশব ও পারিবারিক স্মৃতির গভীর সম্পর্ক রয়েছে, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ