Views Bangladesh Logo

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

সূত্র অনুযায়ী, সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।

পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সফর শেষে তিনি কক্সবাজারে রাতযাপন করবেন এবং পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ