Views Bangladesh Logo

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পাঁচ বছরেরও অধিক সময় পর বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতারা।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বরিশাল সফরকালে এ বঙ্গবন্ধু উদ্যানেই এক জনসভায় ভাষণ দিয়েছিলেন।

জানা গেছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। এরপর আগামীকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ