Views Bangladesh Logo

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ ভাতা দেওয়া হবে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ক্রীড়াভাতা দেওয়া হবে। তাদের স্বীকৃতি ও সম্মাননা দিতে ক্রীড়া কার্ড প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, যারা বিভিন্ন প্রতিযোগিতায় পদক অর্জন করেছেন, তাদেরও এই ভাতার আওতায় আনা হবে।

এছাড়া মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারেও উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ