বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প
এক দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের একটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, রুফটপ সোলার সংযোগ ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত এই প্রকল্পটি এ অঞ্চলের স্থায়ী বন্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন তিনি।
এরপর দুপুর সোয়া ১টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে রুফটপ সোলার বিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন সরকারপ্রধান। সেখানেই মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের হাতে রাষ্ট্রীয় সম্মানী তুলে দেবেন তিনি।
দিনব্যাপী সফর শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফরে যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে পুনর্নির্ধারণ করে ১ অক্টোবর সফরের দিন ধার্য করা হয়।
মতামত দিন