Views Bangladesh Logo

শনিবার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানলের উদ্বোধন

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী শনিবার (১১ নভেম্বর) মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । পরিদর্শন শেষে তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার সিম্বল হয়ে থাকবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আবিষ্কারক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে তিনি বাংলাদেশকে সারাবিশ্বে পরিচয় করে দিয়েছেন। এই সমুদ্র বন্দর এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে গেছেন।”

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “মাতারবাড়ি গভীর সমুদ্র দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। মাতারবাড়িতে নতুন করে চঞ্চলতা ফিরে আসবে। মাতারবাড়ি শহর হবে। এখানে শিল্পায়ন হবে। বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান হবে। ব্যাপক কর্মসংস্থান হবে। আন্তর্জাতিক হাব হবে মাতারবাড়ি। এখানে সড়ক যোগাযোগ আছে। ভবিষ্যত রেল যোগাযোগ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। করোনা ও ইউক্রেন যুদ্ধের পরেও দেশের অর্থনীতি শক্তিশালী। শেখ হাসিনার মতো নেতৃত্ব থাকলে দেশ সংকটে পড়বে না। মাতারবাড়িকে সিঙ্গাপুরের মতো করতে গেলে যা যা দরকার সবই করা হবে। এখন দেশ অন্ধকার যুগে নাই। আমরা আলোর যুগে আছি। মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে।”

উল্লেখ্য, কক্সবাজার জেলার মাতারবাড়িতে শুরু হয়েছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর টার্মিনালের নির্মাণকাজ। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাতারবাড়ি টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা ততোধিক গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমন করতে সক্ষম হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মাইলস্টোন হিসেবে কাজ করবে। এখানে বড় ধরনের ফিডার ভেসেল আসবে। অর্থ ও সময় বাঁচবে। অর্থনীতিতে সুপ্রভাব ফেলবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ