Views Bangladesh Logo

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইট শুক্রবার রাতে

২০২৬ সালের পবিত্র হজের ফ্লাইট কার্যক্রম আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) এই উদ্বোধনী ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাবেন।

সূত্র আরও জানায়, এবার মোট ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। হজযাত্রী পরিবহনে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস।

সূচি অনুযায়ী, ঢাকা থেকে শেষ হজগামী ফ্লাইট ছাড়বে ২১ মে। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়াও ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সমন্বয়ে হাজিদের জন্য ঝামেলামুক্ত ও সুষ্ঠু ভ্রমণ নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনী ফ্লাইটের হাজিরাও এই সুবিধা পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ