পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় সশরীরে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।
তথ্যবিবরণী অনুযায়ী, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ ও অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি এবং স্বচ্ছ উপায়ে পাবেন। প্রথম পর্যায়ে ১০ জেলায় চালু হলেও পরবর্তীতে কার্যক্রমটি সারা দেশে সম্প্রসারিত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে