Views Bangladesh Logo

আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্টালিয়ায় আজ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্টালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলের বৈঠক কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনার টেবিলে থাকবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তিন দিনের সফরে আজ সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আগামী ১১ ও ১২ নভেম্বর আন্টালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের অন্য সদস্যদের বহনকারী তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে ফ্লাইটটির আন্টালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ