Views Bangladesh Logo

৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে সিলেট সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম সিলেট সফর পিছিয়ে গেছে। নতুন সফরসূচি অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে সিলেট সফর করবেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি সিলেট-১ (সদর-নগর) আসনের সংসদ সদস্যও।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। একই দিনে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আগে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেটে আসবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ