যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ ২০ জুলাই
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আগামী ২০ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী এতদিন শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি। এবার তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জোটের ঐক্য আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন