জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে স্মরণসভার আয়োজন করেছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিনে অর্থাৎ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
মতামত দিন