Views Bangladesh Logo

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ২৫ সেপ্টেম্বর (স্থানীয় সময় রাত সাড়ে ১১টা) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ