তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ'-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সকাল সোয়া ৯টায় আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মতামত দিন