Views Bangladesh Logo

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। বাংলাদেশ পরিস্থিতির সর্বশেষ খবর অনুসরণ করছে।

তিনি আরও বলেন, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

দুর্যোগে নিহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তায় বলা হয়, এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ। 

এ ছাড়াও এ ঘটনায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ