Views Bangladesh Logo

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকর রহমান রম্মান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ-এ শ্রদ্ধা নিবেদন করেন।

সফরের বাকি কর্মসূচির মধ্যে রয়েছে চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস-এর স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।

চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার ও সফরসঙ্গীদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ