জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি তাঁর সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সম্মেলনে দেশের রাজস্ব আহরণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করা এবং রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করতে রাজস্ব আহরণ বাড়ানোর ওপরও সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া করদাতাদের সেবা সহজ করা এবং রাজস্ব প্রশাসনের কার্যকারিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন