Views Bangladesh Logo

বিনিয়োগ আহ্বান করে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ