Views Bangladesh Logo

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিস্তারিত অবস্থা জেনে নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। একইসঙ্গে রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

শায়রুল কবির খান আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে উন্নত চিকিৎসা দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ