প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে 'র্যাঙ্ক ব্যাজ' পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে