Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক সভা, ১৭ প্রকল্প অনুমোদন

সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—নদী, পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ৪টি প্রকল্প; অবকাঠামো উন্নয়ন ৫টি প্রকল্প; সড়ক নির্মাণ ও উন্নয়ন ৩টি প্রকল্প; মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি প্রকল্প; প্রযুক্তি উন্নয়ন ২টি প্রকল্প এবং একটি অংশীদারিত্বভিত্তিক উন্নয়ন প্রকল্প।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করেন।

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ