Views Bangladesh Logo

তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণিজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননাগুলোর অন্যতম ‘একুশে পদক’ এ বছর বিভিন্ন অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ ব্যক্তি ও একটি সংগঠনকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সৃজনশীল অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান জাতির জন্য গৌরবের বিষয়।

এদিকে, দুপুর ২টায় রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ