Views Bangladesh Logo

সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে মেধাবী নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নাজমুলকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহমানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি উচ্চশিক্ষার জন্য সুইডেনের ইউনিভার্সিটি অব শেভদে থেকে পূর্ণ বৃত্তি পেয়েছেন নাজমুল। তবে বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন নাজমুল হাসান। তার এই অর্জন এবং স্বপ্নপূরণের যাত্রা দেশের অন্য মেধাবী ও স্বপ্নবাজ তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ