শিশুদের সঙ্গেও হাত মেলালেন প্রধানমন্ত্রী
বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এসময়, সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে হাত মেলান তিনি, আবার কারো কারো মাথায় হাত বুলিয়ে দেন।
জানা যায়, লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এই মসজিদেই জুমার নামাজ পড়ছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, “আল্লাহ হাফেজ।”
এরপর শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে চলে যান প্রধানমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে